শতভাগ নিশ্চিত নৌকা জিতবে: ভোট দিয়ে আইভি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৭:৫১ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। 

রোববার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে নগরের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

এর আগে সকাল সোয়া আটটার দিকে ইসলামিয়া ফাজিল কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী (হাতি মার্কা) বিএনপির সাবেক নেতা ও আইনজীবী তৈমূর আলম খন্দকার।

ভোট দিয়ে আইভী বলেন, আমি বিভিন্ন জায়গায় খবর পাচ্ছিলাম স্লো কাস্টিং হচ্ছে। ওয়ার্ড নং ৩, ৫, ১৭, ১৮, ২০ এসব জায়গায় খুবই স্লো কাস্টিং হচ্ছে। ওয়ার্ড ৯, ২৩ এ প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছি। যাতে উৎসবমুখর পরিবেশে আমার লোকগুলো ভোট দিতে পারে। আমি শতভাগ নিশ্চিত নৌকা ইনশাআল্লাহ জিতবেই। 

আরও পড়ুন: নোয়াখালীর পৌর নির্বাচনে চলছে ভোটগ্রহণ

তিনি আরও বলেন, এই শহরের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। তারা আমাকে ভোট দিতে আসছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো তারা যেন ভোটারদের ভোট দেওয়ার জন্য একটু সহজ করে দেয় সবাইকে। কোনো কেন্দ্র যেন স্লো না রাখে। সবাই যেন দ্রুত ভোট দিতে পারে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর