নোয়াখালীর পৌর নির্বাচনে চলছে ভোটগ্রহণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১১:২০ এএম

নোয়াখালী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৪৬ বছরের পুরোনো এ পৌরসভায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা।   

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৩৪টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। 

মাইজদী পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আসগার হোসেন গণমাধ্যমে বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোট দিচ্ছেন।

মাইজদী বাজার অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, নোয়াখালী পৌরসভার ভোটাররা এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন। প্রথম ঘণ্টায় ভোট নিয়ে কোনো সমস্যা চোখে পড়েনি।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সবগুলো কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

৩৪টি কেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, তিন প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র‌্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

আরও পড়ুন: টাঙ্গাইল-৭ আসনে চলছে ভোটগ্রহণ

আর রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম সাংবাদিকদের জানান, বিগত কয়েকটি নির্বাচনের মতো নোয়াখালী পৌরসভার নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে সাতজন, নয় ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ৪০১ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৩২৫ জন।


একাত্তর/আরবিএস  

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর