পায়রা সেতুতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০২:৫৭ পিএম

পটুয়াখালীর লেবুখালী‌তে পায়রা সেতুর টোল পয়েন্টে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবা‌রি সো‌হেল সিকদার‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে দুম‌কি থানা পু‌লিশ। 

সোমবার (১৭ জানুয়ারি) ভোররাত তিনটায় সেতুর চেক‌পো‌স্টে টহল পু‌লিশ ওই মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে। তার বা‌ড়ি বাউফ‌লের বগা ইউনিয়নের বাম‌নিকাঠিতে হ‌লেও সে ব‌রিশা‌লের নথুল্লাবাদ বাসস্ট‌্যা‌ন্ড এলাকার বাসিন্দা।     

আরও পড়ুন: হারিয়ে যেতে বসা শিল্প মহিষের শিংয়ের অলঙ্কার  

দুম‌কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, এসআই রাজিব হোসেনসহ দুম‌কি থানার এক‌টি দল পায়রা ব্রিজ টোল প্লাজার উত্তর পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট দায়িত্ব পালন করছিলেন। 

ভোররাত তিনটার দি‌কে মাদক কারবা‌রি সোহেল আহম্মদ সিকদারকে তল্লাশি করার সময় তার হেফাজতে থাকা ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তা‌কে গ্রেপ্তার ক‌রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করে আদালতে সোপর্দ করা হ‌য়ে‌ছে।         


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর