আওয়ামী লীগের শেষ নির্বাচনি সমাবেশ নারায়ণগঞ্জে, থাকছেন শেখ হাসিনা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

আগামী ৪ জানুয়ারি নারায়নগঞ্জে দলীয় জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শেষ হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান। 

বৃহস্পতিবার বিকালে চাষাড়ায় রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। 

শামীম ওসমান বলেন, সারাদেশে নির্বাচনি প্রচারণার শেষ সমাবেশ ঢাকায় না করে আমাদের এখানে করবেন প্রধানমন্ত্রী। আমাদের যেভাবে তিনি মূল্যায়ন করেছেন, তার জন্য আমরা গর্ববোধ করছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের নিশ্চিত করেছেন, আগামী ৪ জানুয়ারি দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে সমাবেশ করবেন শেখ হাসিনা। 

তিনি আরও বলেন, এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দিতা করার পাশাপাশি অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হবে। 

নারায়ণগঞ্জে স্মরণকালের বৃহত্তর সমাবেশ করতে চাই আমরা উল্লেখ করে শামীম ওসমান বলেন, দলের নেতাকর্মীদের বলবো, সব বাধা উপেক্ষা করে ওই দিন দুপুর ২টার মধ্যে শামসুজ্জোহা স্টেডিয়ামে উপস্থিত হবেন। আমরা বিশ্বাস করি, সেদিন স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে। এই স্টেডিয়ামে ঈদের জামাতে এক লাখ ২৫ হাজার লোক নামাজ পড়তে পারেন। সে হিসাবে আড়াই লাখ লোকের জায়গা হবে। পাশাপাশি রাস্তাও আছে। এখানে দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন। নির্বাচনি প্রচারণায় ব্যক্তিগত কারণে হয়তো দলের অনেক নেতা মাঠে নেই। জেলা ও মহানগরের সভাপতি, মেয়র সেলিনা হায়াৎ আইভী হয়তো কোনো কারণে প্রচারণায় নামেননি। তবে ৪ জানুয়ারির সমাবেশে আসবেন মেয়র আইভী। আশা করছি, আমরা একসঙ্গে সমাবেশ মঞ্চে থাকবো।

শেখ হাসিনা সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশের উন্নয়নের জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. আরমান ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর