পুকুর থেকে বিশাল অজগর উদ্ধার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৮:০২ পিএম

বাগেরহাটের শরণখোলায় গৃহস্থের পুকুর থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জিতেন গাইনের বাড়ির পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো. আ. মান্নান জানান, বন সংলগ্ন উত্তর তাফালবাড়ি গ্রামের বাসিন্দা জিতেন গাইন তার পুকুরে একটি অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় বন সুরক্ষা বিষয়ক ওয়াইল্ড টীম ও ভিটিআরটির সদস্যদের খবর দেন।

আরও পড়ুন: অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

পরে তারা সাপটি উদ্ধার করে শরণখোলা ষ্টেশন অফিসে নিয়ে আসলে বনরক্ষীদের সহায়তায় সেটি বনে অবমুক্ত করা হয়। ১০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ১০ কেজি। 


একাত্তর/এসজে
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর