কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত তিন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১:৩৮ এএম

সিরাজগঞ্জের বেলকুচিতে কাভার্ডভ্যান ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা চার যাত্রী আহত হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকা থেকে ছেড়ে আসা লাভলু বাবলু কম্পোজিট মিলের একটি কাভার্ডভ্যান ও এনায়েতপুরের দিক থেকে আসা যাত্রীবোঝাই সিএনজি মেঘুল্লা বাসস্ট্যান্ডে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা শিশুসহ চার যাত্রী আহত হয়।

আরও পড়ুন: টানা দ্বিতীয় ম্যাচে নারী ক্রিকেট দলের জয়

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

নিহতের নাম জামাল সরদার (৬০)। তিনি পাবনা ঈশ্বরদীর দাসুরিয়া মারমি এলাকার মৃত কোরবান সরদারের ছেলে। 

আহতরা হলেন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের নূর মহল (৩৫), তার মেয়ে আতিকা (১০) ও নিহতের চাচাতো ভাই  কিতাব সরদার (৪০)।

বেলকুচি থানা উপপরিদর্শক হাসানুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 


একাত্তর/এসজে
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর