এবার নার্সিং ইনস্টিটিউটের ৩০ শিক্ষার্থীর করোনা শনাক্ত

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০১:১১ পিএম

গত দুই দিনের নমুনা পরীক্ষায় জামালপুর নার্সিং ইনস্টিটিউটের ৩০ শিক্ষার্থী করোনা শনাক্ত হয়েছে।

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মাহফুজুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জামালপুরের ২১৭টি নমুনা পরীক্ষায় নার্সিং ইনস্টিটিউটের ১০ শিক্ষার্থীর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের দিন ২০ শিক্ষার্থীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

দুই দিনে মোট ৩০ শিক্ষার্থীর দেহে করোনা শনাক্ত হওয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাধ্যমে হাসপাতালের সেবা কার্যক্রম অপাতত বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: দুর্ঘটনায় নিহতের লাশ ফেলেই পালিয়ে গেল সহকর্মীরা

তিনি আরও জানান, জামালপুর নাসিং ইনস্টিটিউটের মোট শিক্ষার্থীর সংখ্যা ১৭৩ জন। শিক্ষার্থীদের মাধ্যমে হাসপাতালের সেবা আপাতত বন্ধ রাখা হলেও চিকিৎসা সেবায় কোন প্রতিবন্ধকতা তৈরি হবে না।

জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস জানান, গত ২৪ ঘন্টায় জামালপুরে ২১৭টি নমুনা পরীক্ষায় মোট ৩৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। একদিনের শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ১৭ দশমিক ৯৭ শতাংশ। 

জেলায় এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ১৩৬ জন। এপর্যন্ত মারা গেছেন ৯৫ জন। জেলায় মোট সুস্থতার হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ।


একাত্তর/টিএ

অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
খাগড়াছড়িতে প্রতীকী পুলিশ সুপার (এসপি) হলেন শিক্ষার্থী নূর ইশরাত জাহান। এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব নিয়েই খাগড়াছড়ি জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে শিক্ষার্থীরা।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর