‘এক ঘণ্টার প্রতীকী’ পুলিশ সুপার শিশু ইশরাত জাহান

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম

খাগড়াছড়িতে প্রতীকী পুলিশ সুপার (এসপি) হলেন শিক্ষার্থী নূর ইশরাত জাহান। এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব নিয়েই খাগড়াছড়ি জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি। আর এ প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে পুলিশ প্রশাসন। 

বুধবার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের কাছ থেকে ব্যতিক্রমী এক আয়োজনে প্রতীকীভাবে পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন নূর ইসরাত জাহান। 

এদিন এক ঘণ্টার প্রতীকী এসপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।

এক ঘণ্টার পুলিশ সুপার নূর ইশরাত তার স্বপ্নের কথা তুলে ধরে কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার দেওয়ার আহবান জানান। নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় বিষয় তুলে ধরেন তিনি। 

ইশরাত বলেন, খাগড়াছড়ি জেলায় প্রতিমাসে গড়ে ৩-৫টি করে ধর্ষণের মামলা করা হচ্ছে। নারী নির্যাতনের মামলা হচ্ছে। আর যেন কোনো নারীকে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিবন্ধকতা ও কঠিন বাস্তবতার সাথে মুখোমুখি হতে না। 

অক্টোবর মাসে কন্যা শিশু দিবসের মাস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় প্রতীকী এ আয়োজন করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, খাগড়াছড়ি শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক।

আরবিএস
অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর