কুড়িগ্রাম চরাঞ্চলে লক্ষ্যমাত্রার দেড়গুন বেশি ডালের আবাদ

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৩:১৩ পিএম

কুড়িগ্রামের চরাঞ্চলের জমিগুলোতে এবার লক্ষ্যমাত্রার চেয়ে দেড়গুন বেশি হয়েছে ডালের আবাদ। বাজারে ভালো দামও পেয়েছেন স্থানীয় চাষিরা। শেষ পর্যন্ত বাজার ভালো থাকলে এবার বিনা খরচের আবাদে লাভবান হবেন চরাঞ্চলের কৃষকরা।

শনিবার (২২ জানুয়ারি) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের বেলে দো-আঁশ মাটির জমিগুলোতে দিগন্তজোড়া ডালের আবাদ। কোথাও কোথাও শুরু হয়েছে ডাল সংরক্ষণের কাজ।

এ বছর বন্যা হওয়ায় জমিতে পলি পড়ে তা ডাল চাষের উপযোগী হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সময়মতোর ডালও বুনেছেন চাষিরা। 

কৃষকরা বলছেন, ডালের আবাদে নেই সার তেলের খরচ। বীজ ছিটানোর পর দিতে হয়না নিড়ানি, নিতে হয়না বাড়তি পরিচর্যা। এবার সেচ দিতে হয়নি তেমনটা। সব মিলে খুশি চরের কৃষকরা।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় শিশুসহ নিহত ৭০

কৃষিবিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আজিজুল ইসলাম বলেন, পুষ্টিতে ভরা ডালের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে জেলায়। খরচ না থাকায় চাষিরা ঝুঁকছেন ডাল চাষের দিকে। জেলার চরাঞ্চলের সাড়ে চার হাজার হেক্টর জমিতে মাস, মশুর, মুগ, খেষারী ও শুলটি ডাল চাষ করেছেন চাষিরা। 


একাত্তর/আরবিএস   

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর