ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় শিশুসহ নিহত ৭০

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১:৩৭ পিএম

ইয়েমেনের একটি বন্দি শিবিরে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৩০ জন। 

ইয়েমেনের উত্তরাঞ্চলে হুতি বিদ্রোহীদের দমনে সৌদি জোটের অভিযান বাড়তে থাকার শুক্রবার (২১ জানুয়ারি) এ বিমান হামলা হলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, হুথি বিদ্রোহীদের প্রকাশ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দি শিবিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে একাধিক মৃতদেহ পড়ে আছে। 

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, জনবহুল এলাকায় জোটের বিমান হামলা একটি মর্মান্তিক ঘটনা।

আর জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, এই বিমান হামলায় তিনজন শিশু নিহত হয়েছে। বন্দি শিবিরের কাছেই একটি ফুটবল মাঠে ওই শিশুরা খেলছিলো, এমন সময় বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে তারা মারা যায়।

এদিকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা অভিযোগ করেন, এই হামলার পিছে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী রয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছে বিদ্রোহীরা। 

আরও পড়ুন: নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিত, রাজধানীর সড়কে অবরোধ

যদিও এ হামলার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। 

উল্লেখ্য, ২০১৫ সালে হুথি বিদ্রোহীরা সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের পরিস্থিরিতিতে হস্তক্ষেপ করে। সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির কয়েক হাজার লোক নিহত হয়েছেন এবং এ গৃহযুদ্ধ প্রতিযোগী আঞ্চলিক শক্তির মধ্যে একটি ‘প্রক্সি’ যুদ্ধে পরিণত হয়েছে।


একাত্তর/আরবিএস  

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর