মাটি খুঁড়লেই মিলছে ৬৫০ বছরের পুরনো নিদর্শন

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৪:৪৭ পিএম

বাগেরহাটে মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে নানা ধরনের প্রত্ন সম্পদ। দেশের প্রত্নতত্ব অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ষাট গম্বুজ মসজিদের আশে পাশের এলাকায় মাটির নিচে হযরত খান জাহান আলীর বসবাসের নানা চিহ্ন রয়েছে। এগুলো ছয়শ’ থেকে সাড়ে ছয়শ’ বছরের পুরোনো।

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটে অবস্থিত। ১৫ শতকের দিকে খান জাহান আলী নামের প্রখ্যাত সুফি দরবেশ এ মসজিদটি নির্মাণ করেন।

প্রত্নস্থলটিকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। মসজিদটিতে ৮১টি গম্বুজ রয়েছে। এটিকে ষাট গম্বুজ মসজিদ কেন বলা হয়, এর সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায় না।

এ মসজিদটি ছাড়াও এর আশপাশে আরও বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে; মসজিদের ঠিক পশ্চিমে সুবিশাল দিঘি ও পীর খান জাহান আলীর সমাধি উল্লেখযোগ্য।

আর, এই ষাট গম্বুজ মসজিদের আশপাশে একটু একটু করে মাটি খুড়লেই বেরিয়ে আসছে প্রায় সাড়ে ৬০০ বছর আগের সুলতানি আমলের পুরাতাত্ত্বিক নিদর্শন।

এরই মধ্যে মাটির নিচে ইটের দেয়াল, বালুর তৈরি মেঝে, সুলতানি আমলে ব্যবহৃত মাটির তৈরি পানির পাত্র, ঢাকনাসহ নানা তৈজসপত্র পাওয়া গেছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে বিভিন্ন গ্রেডের সাতজন কর্মকর্তা ও ১৪ জন শ্রমিক এই খননকাজে অংশগ্রহণ করছেন।

তিনি জানান, খানজাহানের বসত এলাকার ভূমির স্তর বিন্যাস, স্থাপত্য শৈলি ও কালানুক্রমিক সময় বের করাই এ খননের মূল উদ্দেশ্য।

২০২১ সালের অক্টোবর-নভেম্বর মাসে শুধুমাত্র বাগেরহাট সদর উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ হয়। জরিপ চালিয়ে ১৫০টির বেশি পুরাতাত্ত্বিক নিদর্শন রেকর্ড করা হয়।

যা পাঁচশ’ বছর ও তার বেশি আগেকার। সম্প্রতি যে খনন কাজ চলছে সেখান থেকে মধ্যযুগের মানুষের বসবাসের বিভিন্ন স্থাপনার নিদর্শন বেরিয়ে আসছে।

আর প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ সুলতানি আমলে বাগেরহাটে পুরাকীর্তিগুলো বিশ্বের দরবারে সমাদৃত।

আরও পড়ুন: আজ আবারও পরীমনি-রাজের বিয়ে

ষাট গম্বুজ মসজিদসহ হযরত খানজাহানের বিভিন্ন পুরাকীর্তি দেখতে প্রতিনিয়ত বাগেরহাটে আসেন দেশি-বিদেশি হাজার হাজার দর্শনার্থীর।

২০২১ সালের ৩১ ডিসেম্বর খনন কাজ শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ভোর থেকে দুপুর পর্যন্ত খননসহ নানা কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকজন।


একাত্তর/আরবিএস   

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর