রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫ শতাংশের উপরে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০২:০৭ পিএম

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত হয়েছে। তাদের মধ্যে একজন ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে, সেখানে প্রতিদিনই নমুনা পরীক্ষা বিবেচনায় বাড়ছে শনাক্তের হার। মঙ্গলবার শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৭৮ শতাংশে।

রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে করোনায় মৃত একজন রাজশাহীর আর উপসর্গ নিয়ে মারা যাওয়া অন্য দুজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

মৃত তিন জনের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী। পুরুষ একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অন্যজনের ৬১ বছরের বেশি।

নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। নতুন করে ভর্তি হয়েছেন চার জন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে ৪৩ জন রোগী করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত ২৯ জন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া, কলেজ ল্যাবরেটরিতে রাজশাহীর ৩৬৮টি নমুনা পরীক্ষায় ২০৫ জন এবং জয়পুরহাটের ৯৬টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ এবং জয়পুরহাটে ৯ দশমিক ৩৮ শতাংশ।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াজদানী জানান, সংক্রমণ বাড়লে ওমিক্রন অন্য ধরনের সঙ্গে মিলে আরো ভয়ঙ্কর হতে পারে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

আগের দিন সোমবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৫৪৫টি নমুনা পরীক্ষার ৩৮২টি নমুনাতেই করোনার উপস্থিতি মিলেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৭০ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন: ১৮০ দেশের মধ্যে দুর্নীতিতে ১৩ নম্বরে বাংলাদেশ

করোনা সংক্রমণের এই হার এত বেশি আগে আর কখনই হয়নি। দেশে করোনার ওমিক্রন ধরন শনাক্তের পরই রাজশাহীতে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণের এই রেকর্ড সৃষ্টি হলো।


একাত্তর/আরএ

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর