চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু, আক্রান্ত ১১৬৭

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৬:১৯ পিএম

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ১৬৭ জনের দেহে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর ১২ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ৩ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১ হাজার ১৬৭ জনের মধ্যে শহরের ৮৮৭ ও ১৫ উপজেলার ২৮০ জন।

উপজেলার ২৮০ জনের মধ্যে হাটহাজারীতে ৫৩, রাউজানে ৪০, ফটিকছড়িতে ৩২, রাঙ্গুনিয়া ও আনোয়ারায় ২৪ জন করে, পটিয়ায় ১৮ জন, মিরসরাই ও বোয়ালখালীতে ১৬ জন করে, চন্দনাইশে ১২, সীতাকুণ্ডে ১১, লোহাগাড়া ও বাঁশখালীতে ১০ জন করে, সন্দ্বীপে ৮, সাতকানিয়ায় ৫ এবং কর্ণফুলী উপজেলায় একজন রয়েছেন।

ফলে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২০৩ জন। এর মধ্যে শহরের ৮৫ হাজার ৫২৪ এবং গ্রামের ৩১ হাজার ৬৭৯ জন।

আরও পড়ুন: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত শহরের এক ও গ্রামের ৩ রোগী মারা যান। মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৪ জন হয়েছে। এতে শহরের ৭৩০ ও গ্রামের ৬২৪ জন।


একাত্তর/আরএ

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে মানসিক চাপ, একটি মামলার কারণে দুশ্চিন্তা এবং...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
জুলাইসহ চলতি আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
দেশে প্রতিটি বিভাগে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ সব বাহিনীর জন্য সমন্বিত সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালুর করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ক্রাইম রিপোর্টারদের জন্য...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর