পুলিশের মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৭ পিএম

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক জিকে গাউছসহ ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মেজবাহ উদ্দিন আহমেদ এ নির্দেশ।

বিবাদী পক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন শাহীন জানান, ৪০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নাচক করে কারাগারে পাঠিয়েছেন। 

কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, জেলা বিএনপির আহবায়ক কাউন্সিলর আবুল হাসিম, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

এর আগে গত বছরের ২২ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শায়েস্তানগর নিজ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। অনুমতি না নিয়ে সমাবেশের আয়োজন করায় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশসহ বিএনপি অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন: জুনেই পদ্মাসেতুতে যান চলাচল

ওই ঘটনার ২৪ ডিসেম্বর হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক নাজমুল হাসান ৭০ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ দুই হাজার জনের বিরুদ্ধে মামলা করেন।


একাত্তর/এসি

মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর