মেট্রিক পাস শল্য চিকিৎসককে ধরলো র‍্যাব

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৬ পিএম

কোন দিন কলেজের বারান্দাতেও পা দতে না পারলেও, নিজেকের একজন নামকরা সার্জন বা শল্য চিকিৎসক হিসাবেই পরিচয় দিতেন জালাল হোসেন (৩৪)।

শুধু তাই নয় নামের আগে ডাক্তার আর নামের শেষে বিশেষ সব ডিগ্রির কথাও উল্লেখ করতে ভুল হতো না তার। হাবে ভাবেও ছিলেন নামকরা একজন সার্জনের মতোই।

দীর্ঘ সাত বছরের ডাক্তারি জীবনে বেশ কয়েকজন রোগীর জটিল অপারেশনও করেছেন। নিজ এলাকায়ও রয়েছে জালালের বেশ নামডাক।

তবে, বেশিদিন টিকেনি মেট্রিক পাশ এই সার্জনের চিকিৎসাজীবন। আসল পরিচয় বের হতেই তাকে ধরে যায় ‘বেরসিক’ অভিজাত বাহিনী র‌্যাব।

সোমবার (৩১ জানুয়ারি) অভিযান চালিয়ে চট্টগ্রামের বন্দর থানার কলসীদিঘীর পূর্বপাড় এলাকা থেকে জালাল নামের সেই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-৭। তার গ্রামের বাড়ি বাগেরহাট।

image


আটকের বিষয়টি স্বীকার করে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাজীবনে এইচএসসির গন্ডি পেরুতে পারেননি জালাল হোসেন। তবে তিনি বন্দর এলাকার নামকরা সার্জন।

এই ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো, এমন অভিযোগের পর কলসী দিঘীর আরকে ড্রাগ হাউস ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে চিকিৎসকের ভুয়া প্যাড, চিকিৎসা ও অপারেশনের সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব। পরবর্তীতে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসএ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর