বাজারে দাম বেশি হওয়ায় খাদ্যগুদামে ধান দিচ্চেন না কৃষকরা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৩ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানে চাল সংগ্রহে আশার মুখ দেখলেও মুখ থুবরে পড়েছে ধান সংগ্রহে। গত দুই মাসে সরকারি ভাবে ৯শ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হলেও ধান সংগ্রহ হয়েছে মাত্র ৪ মেট্রিকটন। ফলে চাল সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হওয়ার আসা দেখলেও ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হওয়া নিয়ে সংঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ আমন মৌসমে ২৭ টাকা কেজি দরে ৯৬৯ মেট্রিকটন ধান সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করার লক্ষে ও ৪০ টাকা কেজি দরে ১৩শ’ ৩৬ মেট্রিকটন সিদ্ধ চাল মিলারদের নিকট থেকে ক্রয় করার জন্য গত বছরের পহেলা ডিসেম্বর ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। মিলারদের সাথে চুক্তি করায় চুক্তি অনুযায়ী উদ্বোধনের দিন থেকে এ পর্যন্ত গত দুই মাসে ৯শ’ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে। আর কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ হয়েছে মাত্র ৪ মেট্রিকটন। আগামী ২৮ ফেরুয়ারী পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযানের নির্ধারিত সময় রয়েছে। সংশ্লিষ্ঠরা বলছেন, নির্ধারিত সময়ে মিলারদের নিকট থেকে চাল সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হওয়ার আসা থাকলেও সরকার নির্ধারিত দামের চাইতে স্থানীয় বাজারে দেড় থেকে দ্ইু শ’ টাকা ধানের দাম বেশি পাওয়ায় সরকারি খাদ্যগুদামে ধান দিচ্ছেন না কৃষকরা। ফলে ধান সংগ্রহ অভিযান মুখ থুবরে পরেছে।

এদিকে কৃষকরা বলছেন, সরকার ২৭ টাকা কেজি দরে ধানের দাম নির্ধারণ করেছে। কিন্তু সরকার নির্ধারিত দামের চাইতে স্থানীয় বাজারে মন প্রতি দেড়শ’ থেকে দুইশ’ টাকা ধানের দাম বেশি পাওয়া যাচ্ছে। তাই বাজারে ধানের দাম বেশি পাওয়া খোলা বাজারেই ধান বিক্রি করছেন। ফলে সরকারি খাদ্যগুদামে ধান দিচ্ছিনা কৃষকরা।

রাণীনগর উপজেলা ধান-চাল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিতানাথ ঘোষ বলেন, সরকারের সাথে চুক্তি অনুযায়ী উপজেলার মিলাররা খাদ্যগুদামে চাল দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন চাল সরবরাহ করা হবে বলে আসা করছেন তিনি।

রাণীনগর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্র অর্জিত হবে। তবে বাজারে ধানের দাম পাওয়ায় গুদামে ধান দিচ্ছেন না কৃষকরা।

রাণীনগর উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই চাল সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হবে। কিন্তু বাজারে ধানের দাম বেশি পাওয়ায় খাদ্যগুদামে ধান দিচ্ছেন না কৃষকরা। এসব বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


একাত্তর/এসএ

দেশের চালের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের মূলহোতা রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদ ওরফে চাল রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
উচ্চ ফলন, জিংক সমৃদ্ধ ও ডায়াবেটিস রোগ সহনশীল চার ধরনের নতুন ধানের জাত উদ্ভাবন করেছে রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে নতুন এই জাতগুলোর পরীক্ষামূলক চাষ করে আশানুরূপ ফল পেয়েছেন কৃষকরা।
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। শুরু হয়েছে সংগ্রহও। তবে কৃষকরা বলছেন, ফলন ভালো হলেও ঝড় বৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটতে হচ্ছে।
১৬ ঘণ্টারও বেশি সময় পার হলেও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলের গুদামের আগুন। মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দশটি ইউনিট এখনও আগুন নেভানোর কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর