ছেলেকে শেষ বার্তা: ‘ভুল করলে ক্ষমা কোরো, অভিযানে যাচ্ছি’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩ পিএম

কে জানতো সেটি হবে হাবিবুর রহমানের শেষ বার্তা, তিনি আর কোনো দিন কথা বলবেন না! গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি নিহত হন সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর। 

অভিযানে যাওয়ার আগে কথা হয় বড়ো ছেলের সঙ্গে। ফোনে তিনি ছেলে হাসিবুর রহমানকে বলেন, ‘কোনো ভুল করলে ক্ষমা করে দিয়ো, একটা অভিযানে যাচ্ছি’। 

এরপর সকালে বাবার মৃত্যুর সংবাদ শোনেন ছেলে হাসিবুর।

এদিকে আর এক বছর পরই চাকরি থেকে অবসর নেওয়ার কথা হাবিবুরের। তারপর পটুয়াখালী শহরেই পরিবার নিয়ে থিতু হওয়ার কথা। সেটিও আর হয়ে ওঠেনি। 

image


পটুয়াখালী শহরের বহালগাছিয়া এলাকায় গাজী বাড়িতে তৈরি করা বাড়ির নাম দিয়েছিলেন সেনা নিকেতন। আর সেই  বাড়ির উঠনেই এখন চলছে হাবিবুরের মরদেহ দাফনের প্রস্তুতি। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে চলছে কবর খোরার কাজ। বাড়িতে চলছে শোকের মাতম। 

হাবিবুর রহমানের পৈত্রিক বাড়ি পটুয়াখালী কলাপাড়া উপ‌জেলার মহিপুরের ল‌তিফপু‌রে হলেও পটুয়াখালী শহরের ১নং ওয়ার্ডের  বহালগাছিয়ায় তিনি বাড়ি করেছেন। 

image


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার রাতে বান্দরবানের রুমা জোনের একটি টহল দল এর সাথে সন্তু লারমা সমর্থিত জেএসএস মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানসহ জেএসএসের তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। এছাড়া একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলায় এক সেনা ও ৩ সন্ত্রাসী নিহত

নিহত হাবিবুর রহমান বাবা, মা, স্ত্রী  ও দুই ছেলে রয়েছে। এর মধ্যে ছোট ছেলেও সেনা বাহিনীর সৈনিক পদে কর্মরত। 


একাত্তর/এসি

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর