শটগান নিয়ে নির্বাচনের প্রচারে আওয়ামী লীগের বিদ্রোহী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১১ পিএম

কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আগ্নেয় অস্ত্র (শটগান) নিয়ে নির্বাচনী প্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শর্টগান নিয়ে প্রচারে থাকা এক ব্যক্তিকে আর্থিক জরিমানাও করেছেন স্থানীয় প্রশাসন। তবে এ ঘটনায় ভোটারদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ঘটনাটি নিয়ে আলোচনা চলছে খাবার টেবিল থেকে চায়ের দোকান পর্যন্ত।

যার পক্ষে নির্বাচনের প্রচার করা হয়েছে সেই প্রার্থীর নাম মো. মিজানুর রহমান লিটন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। লিটন আওয়ামী লীগের বিদ্রোহী।

যিনি অস্ত্রসহ নির্বাচনের প্রচারে ছিলেন তিনি হলেন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ওই ইউনিয়নের ছয়গ্রাম বাজারে আগ্নেয় অস্ত্র নিয়ে নির্বাচনের প্রচার চালান।   

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, নির্বাচনী এলাকায় অস্ত্র প্রদর্শন করে প্রচার চালানো বেআইনি ও অপরাধ। আমরা তাকে অস্ত্রসহ আটক করি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করে তাকে ছেড়ে দেন। 

বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম বলেন, হুমায়ুন কবির লাইসেন্সধারী অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করেছিলেন। অপরাধ স্বীকার করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তার অস্ত্রটি বুড়িচং থানার ওসির জিম্মায় রাখা হয়েছে। নির্বাচন শেষ হলে তিনি থানা থেকে অস্ত্র নিয়ে যেতে পারবেন। 

এদিকে বুড়িচং উপজেলা নির্বাচনে কর্মরত রিটার্নিং অফিসার আহসান হাবীব জানিয়েছন, ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ হবে। 

আরও পড়ুন: করোনা: বিশ্বে শনাক্ত কমলেও মৃত্যু প্রায় অপরিবর্তিত

প্রসঙ্গত, সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নে সাত  ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেবীদ্বারে দুটি ও বুড়িচং উপজেলার একটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর