করোনা: বিশ্বে শনাক্ত কমলেও মৃত্যু প্রায় অপরিবর্তিত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ পিএম

বিশ্বজুড়ে দ্রুতগতিতে বাড়তে থাকা করোনার সংক্রমণ গত একদিনে কিছুটা কমেছে। তবে এদিন প্রায় অপরিবর্তিত রয়েছে মৃত্যুর সংখ্যা।

করোনার হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৯০ হাজার ১৯৯ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ১১ হাজার ২৩৫ জনের।

আগের দিন বৃহস্পতিবার করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩০ লাখ ৪৯ হাজার ৬০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১১ হাজার ২৫২ জনের।

শুক্রবারও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৮ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন দুই হাজার ৬০৬ জন।

এছাড়া এই দিন আরও দু’টি দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের কোঠা। এই দেশ দুটি হলো ব্রাজিল ও ভারত। ব্রাজিলে শুক্রবার করোনায় মারা গেছেন এক হাজার ৬৮ জন এবং এই রোগে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৯৮ জন।

আর ভারতে মৃত্যু হয়েছে এক হাজার ৫৬ জনের এবং করোনায় নতুন আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৯৪১ জন।

শুক্রবার অন্য যে দেশগুলোতে করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে- সে দেশগুলো হলো- জার্মানি (নতুন আক্রান্ত দুই লাখ ৩৫ হাজার ৫১১, মৃত্যু ১৬৫), ফ্রান্স (নতুন আক্রান্ত দুই লাখ ৪১ হাজার ৪৯, ‍মৃত্যু ৩৫৫), রাশিয়া (নতুন আক্রান্ত এক লাখ ৬৮ হাজার ২০১, ‍মৃত্যু ৬৮২), তুরস্ক (নতুন আক্রান্ত এক লাখ ১১ হাজার ১৫৭, মৃত্যু ৬৮২), জাপান (নতুন আক্রান্ত এক লাখ ৩ হাজার ৩৮, মৃত্যু ৯০) এবং যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৮৪ হাজার ৫৩, মৃত্যু ২৫৪)।

শুক্রবারের পর বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৯ কোটি ১২ লাখ ৬১ হাজার ৫১৮ জনে এবং এ রোগে মোট মৃতের সংখ্যা বর্তমানে ৫৭ লাখ ৪৩ হাজার ৬০ জন। এই মুহূর্তে বিশ্বে সক্রিয় করোনা রোগী আছেন সাত কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৪০৭ জন। 

২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।


একাত্তর/এসি

করোনা মহামারি চলার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ নীতি নির্ধারক ড. অ্যান্টনি ফাউচি মার্কিন সিনেটের এক শুনানিতে কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।...
অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর