হঠাৎ বৃষ্টিতে রবিশস্যের ক্ষতি, ইটভাটা মালিকদের মাথায় হাত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৭ পিএম

নওগাঁয় মাঘ মাসের শেষ সপ্তাহের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তলিয়ে গেছে নিচু এলাকার রোপণকৃত বোরো ধান। ক্ষতির মুখে পড়েছে আলু, পেঁয়াজ, সরিষাসহ রবিশস্যের ক্ষেত। আকস্মিক বৃষ্টিতে জেলার প্রায় ২০৫টি ইটভাটায় কাঁচা ইট নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ইটভাটা মালিকদের।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, সাগরে লঘুচাপের কারণে বৃহস্পতিবার রাত দুইটা থেকে বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

কৃষকরা বলছেন, হঠাৎ বৃষ্টিতে নিচু এলাকার সদ্য রোপনকৃত বোরো ধানের চারা তলিয়ে গেছে। তলিয়ে গেছে অনেক বীজতলা। দু’একদিনের মধ্যে পানি সরে না গেলে রোপনকৃত জমির চারা পচে নষ্ট হয়ে যাবে। নতুন করে ওইসব জমিতে আবারো চারা রোপন করতে হবে। এতে চারার সংকট দেখা দেবে। চারা না পেলে নষ্ট হওয়া জমিতে দ্বিতীয়বার ধান রোপন করা সম্ভব হবে না। এতে চরম ক্ষতির মুখে পড়বেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ২৩ হাজার ১০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলুর আবাদ হয়েছে। চলতি বোরো মৌসুমে ১লাখ ৮৫ হাজার ৮০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই বৃষ্টিতে ফলন বির্পযয়ের আশঙ্কা করছেন আলু চাষিরা।

image


নওগাঁ সদর উপজেলার চকআতিতা গ্রামের আলু চাষি রহমান ইসলাম জানান, সাড়ে তিন বিঘা জমিতে আলুর আবাদ করেছি। চলতি মাসের শেষের দিকে ক্ষেত থেকে আলুগুলো ওঠানোর কথা ছিল। কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চেষ্টা করছি ক্ষেত থেকে বৃষ্টির পানি সরাতে কিন্তু বৃষ্টি তো থামছেই না। যদি আরও ৩ থেকে ৪দিন ধরে বৃষ্টি হয় তবে পানি জমে আলুর ক্ষেতে পচন ধরতে পারে। ফলন কমে যেতে পারে। এমন অবস্থায় খুব দুশ্চিন্তা হচ্ছে।

মান্দা উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ গ্রামের কৃষক মনসুর রহমান বলেন, বৃষ্টিতে তার ৪০ কেজির ধানের বীজতলা তলিয়ে গেছে। পানি সরে না গেলে বীজতলার চারা নষ্ট হয়ে যাবে। এতে চারার সংকট দেখা দেবে। একইসঙ্গে তার রোপনকৃত দুই বিঘা জমির ধানও তলিয়ে গেছে পানিতে।

চলতি মৌসুমে তিনি ১৫ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন উপজেলার নলতৈড় গ্রামের কৃষক আবুল কালাম। তিনি বলেন, হঠাৎ বৃষ্টিতে তার পেঁয়াজের জমিগুলোতে পানি আটকে গেছে। পানি সরে না গেলে পেঁয়াজের চারা পচে নষ্ট হবে। এতে চরম ক্ষতির মুখে পড়বেন তিনি।

মান্দা উপজেলার ইট ভাটার মালিক খলিলুর রহমান বলেন, মাঘ মাসের শুরুতে একদফা বৃষ্টিতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবারের বৃষ্টিতে রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো আবারো বৃষ্টির পানিতে ডুবে আছে। এছাড়া পোড়ানোর আগে সারিবদ্ধ করে রাখা শুকনো ইটগুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। এবারও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন বলে জানান তিনি।

নওগাঁ জেলা ইট ভাটার সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, আকস্মিক বৃষ্টিতে জেলার প্রায় ২০৫টি ইটভাটায় গড়ে ৫০ লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে ৫০ কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার উপজেলার বিভিন্ন এলাকার রবিশস্যের মাঠ ঘুরে দেখা গেছে কপি, আলু, পেঁয়াজ, সরিষাসহ নানা ধরনের সবজির খেতে পানি থই থই করছে। চড়া দামে সার ও বীজ কিনে তারা চাষবাদ করেছেন। কিন্তু শীতকালের হঠাৎ বৃষ্টি তাদের দুশ্চিন্তায় ফেলেছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, সাগরে লঘুচাপের কারণে বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত একটানা ভারী বৃষ্টি হয়। এছাড়া শুক্রবার সারাদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাত ২টা থেকে শনিবার পর্যন্ত জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় প্রায় ৫০ মিলিমিটার।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ বলেন,  শুক্রবারের চেয়ে শনিবারে কম বৃষ্টি হয়েছে। সেহেতু রবিশস্যের খুব একটা সমস্যা হওয়ার কথা না। ধান-গম ও ভুট্টার জন্য আর্শীবাদ হয়েছে এই বৃষ্টি। তবে যদি একটানা ৩-৪দিন বৃষ্টি হয় তাহলে আলু ক্ষেতের ক্ষতি হতে পারে। ফলন বির্পযয় হতে পারে। কারন টানা বৃষ্টিতে ক্ষেতে ইতিমধ্যে আলুর ক্ষেতে পানি জমে গেছে। 

অনেক আলু চাষি ক্ষেত থেকে পানি সরানোর চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, তবে আরও ২-৩ দিন ধরে বৃষ্টি হলে ক্ষেতে আরও পানি জমে যাবে। যার ফলে আলুর ক্ষেতে পচন ধরতে পারে। তাহলে আশানুরূপ ফলনের বিপর্যয় হতে পারে। চাষিরাও এতে করে লোকশানের মুখে পড়তে পারে। এমন অবস্থায় আলুগুলো তুলেও কোনো লাভ হবে না। কারণ তুলে রাখলেও সেগুলো পঁচে যেতে পারে।

তিনি আরও বলেন, বৃষ্টি কমার পর অবস্থা অনুযায়ী ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করা যেতে পারে। মাঠ পর্যায়ে কৃষি অফিস থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।


একাত্তর/টিএ

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
সিরাজগঞ্জের অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরেকটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর