সপ্তম ধাপে নীলফামারী দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন সোমবার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৮ পিএম

সপ্তম ধাপে নীলফামারী সদরের ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করে কেন্দ্রে গুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

রোববার দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামা নিয়ে স্ব-স্ব কেন্দ্রে হাজির হন প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। এই এলাকার 

দু’টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে আগামীকাল সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। ইউনিয়ন দুটিতে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ৪২ জন এবং সাধারণ সদস্য পদে ১০২ জন প্রার্থী লড়ছেন। দুটি ইউনিয়নের ৪৬ হাজার ২৯৪ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১২ জন আনছার দায়িত্বে থাকবেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতিটি ইউনিয়নে পুলিশ, র‌্যাব ও বিজিবির তিনটি করে টিম টহলে রয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন দুটিতে একজন ম্যাজিস্ট্রেট ছাড়াও ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন ভোটের মাঠে।

একাত্তর/ এনএ

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাতেরকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে বক্তব্য দেয়া এবং এ সংশ্লিষ্ট বিষয়ে একাত্তর...
নীলফামারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত বিজিবি সদস্য ও মাদ্রাসা শিক্ষকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে নির্বাচন কমিশন।মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে জেলা...
ঠাকুরগাঁওয়ে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ২২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬ টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্বার প্রার্থীরা। আর অন্য ৪ ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর...
আগামীকাল রোববার মানিকগঞ্জের দুই উপজেলায় ১৬টি  ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। এর মধ্যে ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সাধারন কাউন্সিলর পদে ২৬৫ এবং...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর