গাজীপুরের সাফারি পার্কে নমুনা সংগ্রহ সিআইডি'র

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৩ পিএম

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করেছে সিআইডি'র হেডকোয়ার্টার থেকে আসা একটি টিম।

ড. নাজমুল করিম খানের নেতৃত্বে আসা কেমিক্যাল টিমের সদস্যরা কোর সাফারি পার্ক পরিদর্শন শেষে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। এসময় জেব্রা, বাঘ ও সিংহীর মৃত্যুর বিষয়ে পার্কের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন তারা।

আরও পড়ুন: সুন্দরবনে বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে ফিরলেন জেলে

সিআইডি'র অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ১২ থেকে ১৩টি নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবে পরীক্ষা করে প্রাণী মৃত্যুর কারণ নির্ণয় করা হবে।

এদিকে সিআইডি হেডকোয়ার্টার থেকে আসা কেমিক্যাল টিমের সঙ্গে গাজীপুর ক্রাইমসিন টিম ও সিআইডি তদন্ত টিমের যৌথ পরিদর্শনে উপস্থিত ছিলেন গাজীপুর সিআইডির এসপি রিয়াজুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অঞ্জন কুমার।


একাত্তর/টিএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর