শৈত্যপ্রবাহে কাঁপছে বিভিন্ন জনপদ, জবুথুবু জীবনযাত্রা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৫ পিএম

টানা বৃষ্টির পর আবারো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের বেশ কিছু জেলার ওপর দিয়ে। সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। 

এছাড়া শীতের তীব্রতায় কাবু ছিন্নমূল ও কম আয়ের মানুষ। একই সাথে হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা ও সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং পাশের জেলায় বিস্তৃত হতে পারে।

আরও পড়ুন: ১৯ বছর পর ভোট দিলেন রাঙ্গাবালীর মানুষরা

গেলো দুই দিন ধরেই পঞ্চগড়ে বিকেলের পর থেকে শুরু হয় কুয়াশা। রাতভর বৃষ্টির মতো ঝরে কুয়াশা। দুপুরের দিকে কিছু সময় সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই। 

সূর্য তাপ ছড়ানোর আগেই আবারও ঘন কুয়াশায় ঢেকে যায় আকাশ। সেই সঙ্গে কনকনে হিমেল বাতাস। সব মিলিয়ে মাঝারি শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে সেখানের জীবনযাত্রা। 

দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না মানুষ। কাজে গেলেও বিকেলের আগেই ফিরছেন ঘরে। 

প্রায় একই অবস্থা উত্তরের আরেক শীতপ্রবণ জনপদ কুড়িগ্রাম জেলাতেও। সেখানেও পারদ নেমেছে ৮.৪ ডিগ্রী সেলসিয়াসে। সেই সঙ্গে আছে কুয়াশা আর হিম ধরানো বাতাস। 

বরফকণার মতো শিশিরের সঙ্গে সেই বাতাস বাড়িয়েছে শীতের তীব্রতা। কাজ করতে না পারায় নিম্ন আয়ের মানুষের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে রোগব্যাধির প্রকোপ।

নীলফামারীতেও কমেনি শীতের দাপট। দু’দিন বৃষ্টির পর আবারো বইছে মৃদ্যু শৈত্য প্রবাহ। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, এমন আবহাওয়া থাকবে আগামী ৯ ফেব্রুয়ারী পর্যন্ত। 

এদিকে, বাগেরহাটে মাঘ শেষে হাড় কাঁপানো শীতে কাঁপছে অসহায় দরিদ্র আর ছিন্নমূল মানুষ। সেই সাথে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন মায়েরা। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনে ৬ ডিগ্রি তাপমাত্রা কমে সোমবার ৮.৮ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশা থাকবে আরও তিন-চার দিন। 

একাত্তর/এআর

রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা নওগাঁ। গেলো কয়েকদিনের থেকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে দেখা মিলছে না সূর্যের। ফলে শীতের তীব্রতা বেড়েছে।  
টানা তিন দিন দেশের নওগাঁয় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছেন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের এই জনপদের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা মিললেও...
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার তাপমাত্রা হালকা বাড়লেও উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। দেশের বেশির ভাগ এলাকায় ফের শৈত্যপ্রবাহ আসছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে,...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর