তীব্র শীতে কাঁপছে নওগাঁ, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ পিএম

আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা নওগাঁ। গেলো কয়েকদিনের থেকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে দেখা মিলছে না সূর্যের। ফলে শীতের তীব্রতা বেড়েছে।  

শনিবার সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর আজ সেই তাপমাত্রা আরও নিচে ৮ দশমিক ৯ এ নেমেছে। গতকাল জেলায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। আজও ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলার সম্ভাবনা বেশি।  

আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

গেলো কয়েকদিন থেকে নওগাঁয় ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ায় রাস্তাঘাট ফাঁকা থাকছে। ফলে যানবাহনের ভাড়া কমে গেছে। 

এদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। 

আরবিএস
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর