বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ এএম

শরীয়তপুর জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজী আব্দুল মান্নান ফকির কান্দি এলাকায় ১৭বছরের এক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার  বিরুদ্ধে। 

অভিযুক্ত বাবা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার মৃত আবদুল মান্নান ফকিরের ছেলে টিপু সুলতান। ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। 

ভুক্তভোগী মেয়েটি গণমাধ্যমকে জানান, ‘আমার পিতা দেড় বছর যাবত আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। আমি এ বিষয়টি আমার দাদি, ফুপু, চাচাসহ পরিবারের কাছে জানালেও কোন প্রতিকার পাইনি। তারা আমার কথাগুলো অবিশ্বাস করে, উল্টো আমাকে শাসন করেছে। মাকে জানালে, মা বাবাকে বলতো, বাবা তখন মাকে নির্যাতন করতো, এমনকি প্রাণনাশের হুমকিও দিতো।

মেয়েটি বলেন, মাঝেমধ্যেই আমাকে আপত্তিকরভাবে শরীর মেসেজ করতে বলতো। আমি অস্বীকার করলে আমাকে শারীরিক ভাবে অত্যাচার করত। সর্বশেষ গত ২৮ জানুয়ারী সকালে আমার মা বাজারে গেলে, এ সময় খালি ঘরে বাবা আমাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে মা বাড়ি ফিরলে এ ঘটনা জানাই। মা বিষয়টি বাবাকে জিজ্ঞেস করলে, বাবা আমাকে ও আমার মাকে প্রাণনাশের হুমকি দেয় এবং এ বিষয়টি অন্যকাউকে বলতে নিষেধ করে।

ভুক্তভোগীর মা জানান, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ আমার মেয়ের সাথে ঘৃণিত আচরন করে আসছে। বিষয়টি মেয়ের মুখ থেকে জানার পর পরিবারের লোকজনকে জানানো হয়। তারা বিষয়টি কানে তোলেনি। স্বামীর অত্যাচারে সব সময় ভয়ে ভয়ে থাকতাম।

মেয়েটির মা জাননান, গত ৪ ফেব্রুয়ারী স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। আমি নিরুপায় হয়ে গত ৬ ফেব্রুয়ারী নিজে বাদী হয়ে স্বামীর বিচার চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছি। আমি এমন বাবার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

একাত্তর/ এনএ

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর