নাম-চেহারা পাল্টে ২০ বছর আত্মগোপনে থাকা খুনি গ্রেপ্তার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২২ পিএম

কুমিল্লার হোমনায় শ্রমিক স্বপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং শরীরের গঠন ও পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে থাকা হাবিবুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের নেতৃত্ব কুমিল্লার শাসনগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আছাদপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আ. রশিদের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০২ সালের ১৫ মে একই ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের মো.আবুল হাসেম ওরফে হাসু মিয়ার ছেলে স্বপন মিয়া খুন হন। ওইদিনই স্বপনের পিতা হাসু মিয়া বাদি হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

পরে ২০০৩ সালে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করলে বিচারিক হাকিম হাবিবুর রহমানসহ ছয়জনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। 

আরও পড়ুন: টাকার লোভে ৩৪ বছরের পুরনো গৃহকর্মীর হাতে কর্ত্রী খুন

হোমনা থানার ওসি আরো জানান, স্বপন হত‌্যা মামলার দুই নং আসামি হাবিবুর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

তবে পলাতক আসামি দীর্ঘ ২০ বছর শরীরের গঠন পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্রে রকিবুল হাসান নামে স্মার্টকার্ড তৈরি করে নির্বাচন কমিশন অফিসে আউটসোর্সিংয়ের কাজ করে আত্নগোপনে থাকেন। যার কারণে দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় তিনমাসের চেষ্টায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অবশেষে কুমিল্লা নগ‌রের রেসকোর্স এলাকার রেড রুফ হোটেল থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পু‌লিশ। বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।


একাত্তর/এসজে

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর