নাফ নদীতে জেলেদের ওপর মিয়ানমারের গুলি, নিখোঁজ এক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৬ পিএম

নাফ নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এ সময় এক জেলে ফিরলেও নিখোঁজ রয়েছেন অন্যজন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে।

ফেরত আসা জেলের নাম গুরামিয়া। তিনি হোয়াইক্যং বালুখালী এলাকার মতিউর রহমানের ছেলে। নিখোঁজ জেলে নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি একই এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। 

নিখোঁজ জেলে ইলিয়াছের ভাই শামসুল আলম জানান, রাতে দুইজন মাছ শিকারে গিয়েছিল। সকালে খবর পাই মাছ শিকারের এক পর্যায়ে তারা মিয়ানমার সিমান্তে চলে গেলে তাদের ওপর গুলিবর্ষণ করে বিজিপি।

আরও পড়ুন: আহত তিন সন্তানের উন্নত চিকিৎসা চান মা মিনু রানী

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, এ ব্যাপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর