অটোর চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ এএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিফা আক্তার (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিফা আক্তার চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার আব্দুস সালামের মেয়ে ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শিফা আক্তার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় তার গলায় ফাঁস লাগা অবস্থায় রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এআর

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন এলাকায় লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর