কোল্ড স্টোরেজের ফেলে দেয়া আলুর দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৪ পিএম

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নে গড়ে উঠা এগ্রো আর্টস কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীন আচরণে বায়ুদূষণসহ চলাচলে স্থানীয়দের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, ব্র‍্যাক বটতলা ভবানীপুরের রাস্তায় আম্বইল বেলতলা নামক স্থানে রাস্তার দুই পাশেই কয়েকশ' টন পঁচা আলু ফেলেছে এগ্রো আর্টস কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ।

কোল্ড স্টোরের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা সহ কর্তৃপক্ষের অবহেলার কারণেই বিপুল পরিমাণ আলু পচে গিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা। আর সেসব পঁচা আলু রাস্তার দুই পাশে ফেলার ফলে বায়ুদূষণসহ নানা রকমের বিড়ম্বনার শিকার ইজিবাইক, ভ‍্যান, ভটভটি চালক ও যাত্রীসহ সাধারণ পথচারীরা।

ইজিবাইক ভ‍্যান ভটভটি চালক যাত্রী এবং এলাকাবাসী জানান, ভবানীপুর, বিশালপুর, মির্জাপুর, শাহবন্দেগী ইউনিয়নসহ শেরপুর এবং অন্য এলাকা থেকে আগত লোকজন এই রাস্তা দিয়েই চলাচল করেন। 

এগ্রো আর্টস কোল্ড স্টোরেজ এর পঁচা আলু নির্ধারিত জায়গায় মাটিচাপা না দিয়ে সরকারি রাস্তার দুইপাশে ফেলার কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, তাতে করে পায়ে হাঁটা সাধারণ পথচারী বা যাত্রীবাহী যানবাহন উক্ত স্থানের কাছাকাছি এলেই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন যাত্রীরা। 

আরও পড়ুন: টিকটকারদের হামলায় চোখ হারাতে বসেছেন গৃহিণী

এ ব্যাপারে আলুর ব্যবসায়ী ধুনট এলাকার সোহরাব হাজির সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

তবে এগ্রো আর্টস কোল্ড স্টোরেজ এর ম্যানেজার এম এ রশিদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ধুনট এলাকার সোহরাব হাজী নামে এক ব্যক্তি তাদের স্টোরেজ এ আলু সংরক্ষণ করেছিল, তাকে অনেক বলার পরেও আলুগুলো না নিলে আমরা আলুগুলো ফেলে দিয়েছি। 

তবে এমন কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, আলুগুলো ফেলার সময় যে তীব্র দুর্গন্ধ ছিল এখন ততটা নেই, পর্যায়ক্রমে দুর্গন্ধ কমে যাচ্ছে। তবে এই পঁচা আলু দিয়ে যে জৈবসার তৈরি হবে তা খুবই শক্তিশালী জৈবসার হবে।

এ বিষয়ে বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুফিয়া নাজিম বলেন, যে কোনো কোল্ড স্টোরেজের  পঁচা আলু এভাবে যত্রতত্র ফেলা দণ্ডনীয় অপরাধ। এমনটা হয়ে থাকলে তাকে অবশ্যই প্রচলিত আইনের আওতায় আনা হবে।


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর