বাড়ি পাশে পুকুরে ভাসছিল দুই মাস বয়সের যমজ নবজাতক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৭ পিএম

খুলনায় পুকুর থেকে দুই মাস বয়সের নবজাতক যমজ দুই শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুর থেকে ভেসে থাকা অবস্থায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যমজ শিশু দুটির মা, বাবা, নানা ও নানিকে আটক করেছে পুলিশ।

নিহত শিশু দুটির নাম মনি ও মুক্তা। দুই শিশুর পিতার না মাসুমবিল্লাহ। তিনি বাগেরহাট জেলার মোল্যাহাট উপজেলার গাংনি এলাকার বাসিন্দা। মায়ের নাম কানিজ ফাতেমা কণা। তিনি তেরখাদা উপজেলার কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে। 

image


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কণা সন্তান প্রসবের আগে শ্বশুরবাড়ি থেকে এসে পিতার বাড়িতে থাকত। আড়াই মাস আগে মনি ও মুক্তা নামে কণার দুটি যমজ শিশু জন্ম নেয়। কণার স্বামী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তিনি মাঝেমধ্যে শ্বশুর বাড়িতে এসে থাকতেন। তবে, বৃহস্পতিবার রাতে তিনি গাংনীতে ছিলেন। বৃহস্পতিবার রাতে কণা রাতের খাবার খেয়ে দুই শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তিনি দেখেন তার পাশে শিশু দুটি নেই। তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পাশের পুকুরে শিশু দুটির ভাসমান লাশ দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না: রিজভী

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, শুক্রবার ভোরে পুকুর থেকে ভাসমান অবস্থায় যমজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশু দুটির মা, বাবা, নানা ও নানিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর