গাজীপুরে পুকুর থেকে কঙ্কাল উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৮ পিএম

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এখনও কঙ্কালটির পরিচয় নিশ্চিত করা যায়নি।

শুক্রবার (১৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে বাঘের বাজার এলাকার একটি পুকুরের পাশের মাঠে খেলা করছিলো শিশুরা। এ সময় মাথার খুলি ও হাড়ঁসহ কঙ্কাল দেখতে পায় তারা। পরে স্থানীয় লোকজন জয়দেবপুর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালটি নারী নাকি পুরুষের, তা নিশ্চিত করা যায়নি এখনও।   

আরও পড়ুন: আহমেদাবাদ সিরিজ বোমা হামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

এ বিষয়ে জয়দেবপুর থানার এসআই মিরাজ আহমদ ওয়াকিল জানান, খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে এবং ডিএনএ টেষ্টের জন্য ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিয়েছি।

জয়দেবপুর থানার ওসি (অপারেশন) মুন্সি আবু কুদ্দুস জানান, উদ্ধার করা কঙ্কালের ডিএনএ টেষ্ট রিপোর্ট পরে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরবিএস  

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর