রাবনাবাদ নদীর পাড় থেকে জেলের মরদেহ উদ্ধার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে রাবনাবাদ নদীর তীর থেকে জেলে সুমন প্যাদার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করে।

কলাপাড়া থানার পরিদর্শক(তদন্ত) আসাদুর রহমান জানান, সুমনের মরদেহের পাশ থেকে একটি ছিপিবদ্ধ কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। 

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

নিহতের স্ত্রী ফাতেমা জানান, রোববার সন্ধ্যায় তিনি মহল্লাপাড়ার বাসা থেকে বের হন। এশার নামাজের পর তার সাথে সুমনের কথা হয়। কিন্তু এরপর থেকে তার সাথে কোন যোগাযোগ হয়নি। সারারাত সুমন আর বাসায় ফেরেনি।

ভোরবেলা এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন তার মরদেহ নদীর পাড়ে পড়ে আছে। 


একাত্তর/এসজে
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর