একদিনে চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়েছে প্রায় চারগুণ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৪ পিএম

চট্টগ্রামে করোনার সংক্রমণ আবারো ঊর্ধ্বমুখী। সর্বশেষ ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে প্রায় চারগুণ বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

গতকাল পরীক্ষায় ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলেও আজ করোনা মিলেছে ৭৮ জনের। সংক্রমণ হারও বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৪৬ শতাংশ হয়েছে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর, এন্টিজেন টেস্ট ও নগরীর দশ ল্যাবরেটরিতে গতকাল ২ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭৮ জনের মধ্যে শহরের ৬৬ ও চার উপজেলার ১২ জন।

উপজেলার ১২ জনের মধ্যে মিরসরাইয়ে ৫ জন, হাটহাজারী ও ফটিকছড়িতে ৩ জন করে এবং বোয়ালখালীতে একজন রয়েছেন।

আরও পড়ুন: ৩২২ জনের নাম প্রকাশ হলো, ১০ জনের কেন নয়?

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২২৪ জনে। এর মধ্যে শহরের ৯১ হাজার ৮১২ এবং গ্রামের ৩৪ হাজার ৪১২ জন।


একাত্তর/আরএ

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর