গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ, আটক তিন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩ পিএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে নব নির্মিত জেলা প্রশাসন স্কুলের ভেতর নিয়ে তারা ওই ছাত্রীকে ধর্ষণ করে।

ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোপালগঞ্জ সদর থানায় একটি এজাহার দায়ের করেছে।

দ্রুত সময়ের মধ্যে বাকি ধর্ষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। তবে ধর্ষকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জড়িত রয়েছে কি না পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও তা নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন: সাভারে টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড়, লাঠিপেটায় আহত ১০

এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী তার বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। এসময় একদল যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে এবং ছাত্রীকে নব নির্মিত জেলা প্রশাসন স্কুলের ভেতর নিয়ে ধর্ষণ করে।

রাত একটার দিকে ভুক্তভোগীকে উদ্ধার করে সদর থানা নিয়ে একটি এজাহার দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে ওই ছাত্রীর সঙ্গে থাকা বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে বহিরাগত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনার সঙ্গে জড়িত বাকি ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করতে জোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।


একাত্তর/টিএ

গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর