ছাত্রী ধর্ষণের প্রতিবাদে উত্তাল গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৭ পিএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় দোষীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সেইসাথে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন তারা। 

ঘটনাসূত্র: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ, আটক তিন

বেলা দেড়টার সময় শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত রয়েছে বলে জানা যায়। 

image


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান জানান, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কথা বলে রাতেই দুজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। 

আরও পড়ুন: 'নতুন প্রজন্মই উন্নত বাংলাদেশ গড়বে'

উল্লেখ্য, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে নবনির্মিত জেলা প্রশাসন স্কুলের ভেতর নিয়ে এক বশেমুরবিপ্রবি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে।

এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী তার বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। এসময় একদল যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে এবং ছাত্রীকে নবনির্মিত জেলা প্রশাসন স্কুলের ভেতর নিয়ে ধর্ষণ করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য বহিরাগত তিনজনকে থানায় আনা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।


একাত্তর/এসজে

গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর