স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে দলবেধে ধর্ষণ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৭ পিএম

বাগেরহাটের কচুয়ায় এক স্কুলছাত্রী দলবেধে ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী।

ধর্ষণের ঘটনার মূল হোতা এজাজুল মোল্লাকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে প্রযুক্তির সহায়তা নিয়ে পাশের শাখারীকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, মামলা দায়ের আগেই পুলিশ অভিযান চালিয়ে দলবেধে ধর্ষণের ঘটনায় মূল হোতা এজাজুল মোল্লাকে আটক করে।

শনিবার দুপুরে ভিকটিমের বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ওই ছাত্রীর পিতা জানান, বৃহস্পতিবার রাতে তিনি ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় এজাজুল মোল্লা, সোহেল শেখ, টিপু শেখ ও সজীব মোল্লা কৌশলে ঘরে ঢুকে তার মেয়েকে গলায় ছুরি ধরে দলবেধে ধর্ষণ করে। 

পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে শুক্রবার দুপুরে তিনি বাড়িতে এসে স্থানীয় গ্রামপুলিশ ও ইউপি চেয়ারম্যান সহায়তায় তার মেয়েক বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মনজুরুল জানান, ওই ছাত্রীকে তার পরিবার বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। 

ধর্ষণের শিকার ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে ধর্ষণের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

একাত্তর/ এনএ


সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর