অবশেষে শেরপুরে বন্যহাতির জন্য তৈরি হচ্ছে অভয়ারণ্য

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৬ পিএম

অবশেষে বন্যহাতি রক্ষায় টনক নড়লো প্রশাসনের। হাতির অবাধ বিচরণ নিশ্চিতে শেরপুরের গারো পাহাড়ে তৈরি হচ্ছে হাতির অভয়ারণ্য। আর এতে খুশি পাহাড়ের মানুষ।

বনবিভাগ জানায় এরই মধ্যে জমি নির্ধারণ ও মালিকানা চিহ্নিত করার কাজ শুরু করেছে তারা। এছাড়া কমতে থাকা বনভূমি উদ্ধারেও কাজ শুরু হয়েছে।

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর বিশাল গারো পাহাড়ে এক সময় ঘুরে বেড়াতো বুনো হাতির পাল।

কিন্তু পাহাড়ে মানুষের বসতি দিন দিন বেড়ে যাওয়ায় ছোট হয়ে যায় হাতির চলাচল, কমে যায় খাবারের উৎস।

আর এ কারনে খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে নামে হাতির পাল। আর এতেই শুরু হয় হাতি মানুষের দ্বন্দ্ব। মূলত এই দ্বন্দ্বেই গত তিন মাসে গারো পাহাড়ে চারটি হাতি মারা যায়।

এমনকি গত সপ্তাহেও পাহাড়ি এলাকায় বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়। প্রথমবারের মতো হাতি হত্যায় হয় মামলাও। যে মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন চারজন।

কিন্তু এখন হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে গারো পাহাড়ে বন বিভাগ ও মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি হচ্ছে অভয়ারণ্য।

শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, দ্রুত কমতে থাকা বনভূমি উদ্ধার ও হাতির অবাধ বিচরণ নিশ্চিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন তারা।

আর জেলা প্রশাসক মো: মোমিনুর রশীদ জানিয়েছেন, অভয়ারণ্যের প্রস্তাবটি পাস হয়ে বন মন্ত্রনালয়ের মাধ্যমে বন বিভাগে রয়েছে।

বন বিভাগের তথ্যমতে, ১৯৯৫ সাল থেকে বন্য হাতির আক্রমণে জেলায় প্রায় ৯০ জন মানুষ মারা গেছে, আর আহত হয়েছে শতাধিক। বিপরীতে নানা কারণে প্রায় ৩০ থেকে ৩৫টি বুনো হাতির মৃত্যু হয়েছে।


একাত্তর/টিএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর