স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৫ পিএম

নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খোরশেদ আলম (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে প্রায় তিনটার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত খোরশেদ আলম উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশি ঠাকুরপাড়া গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ইতোমধ্যে থানায় মামলা করেছেন।

ভুক্তভোগীর বাবা জানিয়েছেন, বাড়ির পাশে পুকুরে মাছ তুলছিলেন তারা। সেই সময় খোরশেদ আলম ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। ঘরের পাশে থাকা একটি মেয়ে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

একাত্তর/ এনএ

বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর