টিকা নিয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৫ পিএম

গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে প্রথম বারের মত চলাচলে যারা অক্ষম তাদের জন্যে, টিকা নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা।

এছাড়া, সারাদেশের প্রতিটি টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে। তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। প্রথম দিন যারা টিকা নিতে পারেননি তারাও এসেছেন করোনা প্রতিরোধে সামিল হতে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশালে উপজেলা এবং জেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র এবং ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে গণটিকা দেয়া হলেও যারা চলাচলে অক্ষম তাদের বাড়িতে গিয়ে টিকা দেয়া হচ্ছে।

রেড ক্রিসেন্টের ৬০ জন স্বেচ্ছাসেবী নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চলাচলে অক্ষম বয়স্ক কিংবা প্রতিবন্ধী মানুষকে টিকা দিয়ে এসেছেন।

ভোর থেকে সাভারের বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা প্রত্যাশীরা ভিড় করলেও আগের দিনের মতো বিশৃঙ্খল পরিস্থিতি ছিলো না। নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে থেকেই টিকা নিয়েছেন তারা।

বিগত কয়েক দিনের অভিজ্ঞতার আলো বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এড়াতে কেন্দ্রে কেন্দ্র সতর্ক অবস্থানে ছিলেন স্বাস্থ্য কর্মী, পুলিশ ও আনসার সদস্যরা।

সিলেট বিভাগে প্রথম দিন গণটিকা প্রদানের লক্ষ্যমাত্রা সাড়ে ৪ লাখ ডোজ নির্ধারণ করা হলেও এদিন প্রায় ৭ লাখ ডোজ টিকা দেয়া হয় বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

তারপরও রোববার সিলেটের টিকা কেন্দ্রগুলোতেও ছিলো টিকা গ্রহীতাদের ভিড়। অনেক কেন্দ্রে ভোর থেকেই লাইনে দাঁড়াতে শুরু করেন আগ্রহীরা।

মানিকগঞ্জের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো চলছে গণটিকার কর্মসূচি। কেন্দ্রগুলোতে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজও দেয়া হচ্ছে।

আরও পড়ুন: করোনাভাইরাস: একদিনে বাড়লো মৃত্যু ও শনাক্ত

গাজীপুরের হাসপাতাল ও টিকা কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী টিকা গ্রহীতাদের ভিড়। সকাল থেকে ইউনিয়ন পর্যায়ে তেমন ভিড় না থাকলেও হাসপাতাল ও সিটিতে লম্বা লাইন ছিলো।

সকাল থেকে নেত্রকোনা শহরের বিভিন্ন গণটিকার অস্থায়ী কেন্দ্রগুলোতে তেমন ভিড় দেখা না গেলেও স্থায়ী কেন্দ্রগুলোতে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা আগ্রহীদের ভিড় দেখা গেছে।

একাত্তর/আরএ

দেশের বিভিন্নস্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
কুমিল্লায় আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেয়া হবে।৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের স্কুলে স্কুলে গিয়ে টিকা প্রদান ব্যবস্থাপনা করছে...
নির্ধারিত সময়ের একদিন আগেই চট্টগ্রামে শুরু হলো পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া।বুধবার (২৪ আগস্ট) সকালে নগরীরর সরকারি মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। এর...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর