চট্টগ্রামে একদিন আগেই শিশুদের করোনা টিকা শুরু

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৩:৩২ পিএম

নির্ধারিত সময়ের একদিন আগেই চট্টগ্রামে শুরু হলো পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া।

বুধবার (২৪ আগস্ট) সকালে নগরীরর সরকারি মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। এর উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

image


চসিক মেয়র রেজাউল বলেন, আগের মতো এবারও টিকা কার্যক্রম সফল হবে। শিক্ষার্থী বেশি হওয়ায় জাতীয় কার্যক্রমের একদিন আগে নগরে টিকা দেয়া শুরু করা হয়েছে।

চসিক ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা জানান, ১৪ দিনের এই কার্যক্রমে চার লাখ শিশুকে ফাইজারের তৈরি বিশেষ টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম ১২ দিন স্কুলে এবং বাকি দুই দিন কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে।  

রানা জানান, নগরীরর ৪১টি ওয়ার্ডকে সাত ভাগে ভাগ করে প্রতিটি ওয়ার্ডে চারটি টিম কার্যক্রম পরিচালনা করবে। 

image


টিকা পেতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিশুদের জন্ম নিবন্ধন সনদ নিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে।

চসিকের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী বলেন,টিকাদানকে নির্বিঘ্ন করতে সব কর্মীদের প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় স্কুলের ছাত্রছাত্রীর বাইরে পথশিশুদেরও আনা হবে।

আরও পড়ুন: অফিসের নতুন এ সূচি সাময়িক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সমস্ত স্কুল ও মাদ্রাসার পাঁচ থেকে ১১ বছর বয়সী চার লাখ শিশুকে করোনা টিকার আওতায় আনা হবে। ইতিমধ্যে ৬০ হাজার শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। 


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর