ঝালকাঠিতে খান বোডিংয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, চারজন গ্রেপ্তার

আপডেট : ০১ মার্চ ২০২২, ১২:১১ পিএম

ঝালকাঠিতে পূর্ব পরিচয়ের জের ধরে শহরের এক স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ার পরপরই অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তাররকৃতরা হলো, এসএস পরিবহনের চালকের সহকারী বাখেরগঞ্জের বড়রঘুনাথপুর গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে রাব্বি সরদার (১৯), কাউখালির আমরাজুরি গ্রামের সাহাজ উদ্দিন হাওলাদারের ছেলে নাছির উদ্দিন (৩০), বোডিংয়ের ম্যানেজার শহরের কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৩০) এবং নলছিটির মগর এলাকার আনিস মল্লিকের ছেলে মোস্তাকিন রনি (২২)।

পুলিশ জানিয়েছে, শহরের একটি মাধ্যমিক স্কুলে ৮ম শেণির ওই স্কুলছাত্রীর সাথে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সূত্র ধরেই তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইল ফোনে কল দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। 

এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ চালায় রাব্বি, রনি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া। পরেরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে ঘটনা জানায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় মামলা করেন। এর পরপরই অভিযান চালিয়ে আসামি রাব্বি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া এবং রনিকে গ্রেপ্তার করে পুলিশ।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসমিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

একাত্তর/ এনএ

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর