কলেজ ছাত্রী প্রিয়তা হত্যায় মূল আসামি রুবেল গ্রেপ্তার

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০১:২৫ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের ছাত্রী ও শিক্ষানবিশ নার্স শাহনাজ পারভীন প্রিয়তা (২২) হত্যার ঘটনায় মূল আসামি অটোরিকশা চালক রুবেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার থেকে নিহত প্রিয়তার ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ মার্চ) ভোরে অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চররশিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি অটোরিকশা চালক রুবেল হোসেন বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মকবুল আহমেদের পালক ছেলে।

শুক্রবার (৪ মার্চ) বেলা ১২ টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।

তিনি বলেন, ‘আমরা কয়েকদিন এ ঘটনায় দিনরাত অভিযান চালিয়েছি। মূল আসামির কাছে পৌঁছতে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে সে’। 

গত ২৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকায় ধানক্ষেত থেকে প্রিয়তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রিয়তার বাবা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। 

একাত্তর/ এনএ
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর