গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১০:০৩ পিএম

গাজীপুর নগরীর কোনা-বাড়ীর মিতালী ক্লাব উত্তর পাড়ায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৫ মার্চ) রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই পাড়ায় এ ঘটনা ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করেছে।

জানা গেছে, আজ শনিবার সন্ধ্যায় মিতালী ক্লাব উত্তর পাড়ার ইউনুস আলীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের আরো ১১টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, এ ঘটনার খবরে প্রথম ফায়ার সার্ভিসের দুটি পরে আরও দুটি ইউনিট কাজ শুরু করেছে। ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।


একাত্তর/এআর

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর