পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:৪১ এএম

গাজীপুরের ইটাহাটা এলাকায় এক নারী পোশাককর্মীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

রোববার (৬ মার্চ) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত মমতাজ খাতুন মিতা পাবনার সদর থানার বারই পাড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে।

তিনি নগরের ভোগড়া এলাকায় জিমেনজেসি নীট কারখানায় কোয়ালিটি পদে  কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসখানেক আগে থেকে ইটাহাটা এলাকায় স্থানীয় নূরুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করে জিমেনজেসি নীট নামের কারখানায় কাজ করতেন মিতা। 

আরও পড়ুন: থানায় নারীকে নির্যাতনকারী সেই নারী পুলিশ প্রত্যাহার

রোববার দুপুরে ওই বাসায় আসেন তার স্বামী রফিকুল ইসলাম। স্বামী চলে যাবার পর দীর্ঘ সময় কক্ষের দরজা বাইরে থেকে লাগানো ছিল। 

সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষের ফোন পেয়ে বাড়ির মালিক মিতার খোঁজ নিতে গেলে কক্ষের মেঝেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হলে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি মাওনা চৌরাস্তায় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার জাকির হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


একাত্তর/এসজে

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তীব্র গরমে চট্টগ্রামের কালুরঘাটে অজ্ঞান হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। রোববার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর