প্রায় পাঁচ লাখে বিক্রি হলো বঙ্গোপসাগরের ভোল মাছ

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০১:৫০ পিএম

বঙ্গোপসাগরে জেলে শুকুর মীরের জালে ধরা পড়েছে বহুমূল্য একটি ভোল মাছ। মাছটি চার লাখ ৮০ হাজার টাকায় কিনে নিয়েছেন এক ব্যবসায়ী।

রোববার (৬ মার্চ) দুপুরে দুবলার আলোরকোল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরবর্তী সাগরে ২৫ কেজি ওজনের এ সামুদ্রিক মাছটি ধরা পড়ে। দুবলার আলোরকোল মৎস্য আড়তে নিয়ে আসা মাছটি কেনেন খুলনার মাছ ব্যবসায়ী সম্রাট। 

প্রতি কেজি মাছের মূল্য দাঁড়িয়েছে ১৯ হাজার ২০০ টাকা। এর আগে গত বুধবার একই জেলের জালে ৩২ কেজি ওজনের আরও একটি ভোল মাছ ধরা পড়লে চট্টগ্রামের এক ব্যবসায়ী মাছটি দুই লাখ ২৪ হাজার টাকায় কিনে নেন। 

এছাড়াও সম্প্রতি আরও চার জেলের জালে একই প্রজাতির আরও চারটি মাছ ধরা পড়ে। মোট ছয়টি মাছ ২২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জেলে ও বনবিভাগ সূত্র জানায়।

দুবলায় রামপাল মৎস্য ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবু তাহের জানান, ইদানীং অনেক জেলের জালে অতি মূল্যবান প্রজাতির এ ভোল মাছ ধরা পড়ছে। দামী এ মাছ পেয়ে জেলেরা বেজায় খুশি। আড়াই থেকে ছয় লাখ টাকায় একেকটি মাছ বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: বান্দরবানের পাহাড়ে সংঘর্ষে জড়াচ্ছে সশস্ত্র গোষ্ঠীরা

বাগেরহাটের রামপালের জেলে শুকুর মীর জানান, সাগরে বারবার ঝড়-জলোচ্ছ্বাসের কবলে পড়ে এ বছর তারা অনেক খারাপ অবস্থায় ছিলেন। মৌসুম শেষে মূলধন নিয়ে বাড়ি ফেরাই ছিলো কষ্টকর। হঠাৎ তার জালে পরপর দুটি মূল্যবান মাছ ধরা পড়ায় তিনিসহ তার সাথী জেলেরা লাভবান হয়েছেন।

পূর্ব সুন্দরবনের দুবলা জেলেপল্লীর ভারপ্রাপ্ত বোন কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় মুঠোফোনে জানান, গত কয়েকদিনে বেশ কিছু ভোল মাছ ধরা পড়েছে জেলেদের জালে। এ মাছ অনেক মূল্যবান। একটি পুরুষ ভোল মাছের প্রতি কেজির দাম ২৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। 

ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের কর্মরত ডা. বদিউজ্জামান রাসেল জানান, ভোল মাছের ফুসফুস দিয়ে মেডিক্যাল সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। তাই এ মাছ এতো দামী।


একাত্তর/এসজে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
একটি লঘুচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন আরেকটি লঘুচাপ।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর