ভূমধ্যসাগরে নিখোঁজ ২৮ যুবকের ১৫ জনই নরসিংদীর

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৭:২০ পিএম
ভূমধ্যসাগরে নিখোঁজ যুবকদের একাংশ

দালালদের খপ্পরে পড়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে স্পিডবোট ডুবিতে নিখোঁজ ২৮ জনের মধ্যে ১৫ জনই নরসিংদী জেলার বাসিন্দা। সেখানকার দুই উপজেলার ছয় ইউনিয়নের সেই ১৫ যুবকের বাড়িতে এখন চলছে আর্তনাদ আর আহাজারি। 

ঘটনার ৩৫ দিন পেরিয়ে গেলেও তাদের কোন সন্ধান না পাওয়ায় ধারনা করা হচ্ছে, তাদের সবারই সলিল সমাধি হয়েছে। 

এ ঘটনায় জড়িত দালালদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এদিকে দ্রুত তদন্ত সাপেক্ষে মানবপাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: একই শ্রমে পুরুষের তুলনায় এখনো নারীর মজুরি কম

চলতি বছরের ২৭ জানুয়ারি দালালদের খপ্পরে পড়ে লিবিয়া থেকে স্পিডবোটে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছিলেন অভিবাসন প্রত্যাশী ৩৫ জন বাংলাদেশি। ইতালি পৌঁছানোর ঘণ্টাখানেক আগে মাল্টা সীমানার জলরাশিতে অতিরিক্ত যাত্রীবোঝাই স্পিডবোটটি উল্টে গেলে সব যাত্রী ডুবে যান। 

প্রচণ্ড ঠাণ্ডায় ১১ ঘণ্টা ভেসে থাকার পর কোস্টগার্ডের সদস্যরা জীবিত সাতজনকে উদ্ধার করেন। তবে তীরে পৌঁছার আগেই ঠাণ্ডায় জমে একজনের মৃত্যু হয়। 

স্বজনদের অভিযোগ, লিবিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা মনির শিল ও বাংলাদেশে তার সহযোগী তারেক দালালের কারণেই ১৫ যুবকের এই করুণ পরিণতি।

image


ভূমধ্যসাগরে নিখোঁজ যুবকেদের একাংশ

সলিল সমাধির হাত থেকে বেঁচে ফেরা ছয়জনের মধ্যে দু’জন গত বৃহস্পতিবার (৩ মার্চ) দেশে ফিরেছেন। তাদের একজন নরসিংদীর রায়পুরার মো. খোরশেদ মৃধার ছেলে ইউসুফ মৃধা। বিভীষিকাময় নানা ঘটনার কথা জানান তিনি।

তবে পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র অবৈধভাবে তাদের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। 

এ ঘটনায় নিখোঁজ আশিষ এর বাবা অনিল সূত্রধর রায়পুরা থানায় তারেক মোল্লা, মামুন মোল্লা ও সুবল চন্দ্র শীলকে আসামি করে অজ্ঞাত ৫-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে এই মানব পাচারকারী চক্রের সদস্য মামুন মোল্লা (৩৯) ও সুবল চন্দ্র শীলকে (৪৫) গ্রেপ্তার করে নরসিংদী জেলা পুলিশ। 


একাত্তর/এসজে
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর