বিদ্যুতের তার কেড়ে নিলো দাদি-নাতির প্রাণ

আপডেট : ১০ মার্চ ২০২২, ১০:০৫ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতী মারা গেছে। নিহতরা হলেন উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের জালাল আহমেদের স্ত্রী মোসাম্মৎ হায়াতের নেছা (৭৫) ও একই গ্রামের হাসান আহমেদের ছেলে জিহাদ হোসেন (৮)।  

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রামে একটি ধান খেতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হায়াতের নেছা তাঁর বাড়ির ভিতরের এক নাতীকে নিয়ে বাড়ির পাশের একটি বাড়িতে ওষুধ নিয়ে যাচ্ছিলেন।    এ সময় ধান খেতে জিহাদুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে যান।  তাকে পড়ে থাকতে দেখে দাদী হায়াতের নেছা বাচ্চাটিকে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনিও ঘটনাস্থলে মারা যান। 

পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, বিষয়টি চাটখিল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ধান খেত থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে এনে রাখে।  

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   


একাত্তর/এসএ

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে...
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর