নোয়াখালীতে বিদ্যুতের আগুনে পুড়লো ১০ দোকান

আপডেট : ১১ মার্চ ২০২২, ১১:৩২ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা মিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে এ আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ আগুনের ঘটনা ঘটে। 

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, দুটি ওষুধের ফার্মেসি, তিনটি চা দোকান, একটি রেস্টুরেন্ট, একটি হোমিও হল, একটি সেলুন, একটি কীটনাশকের দোকান ও একটি কুলিং কর্নার।  

image


স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে চর হাসান ভূঁইয়ার হাট বাজারের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে যায়।  

আরও পড়ুন: মিনিকেট নাজিরশাইল নামে চাল বিক্রি করলেই ব্যবস্থা

সুবর্ণচর ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে জানা যায়নি, জানতে তদন্ত করা হবে। 


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর