গাজীপুরে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৯:১৯ এএম

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ কর্মী শিহাবকে হোসেন (২৩) গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে শুক্রবার (১৮ মার্চ) রাতে  মসজিদে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ শিহাব শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিহাব শবে বরাতের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। মসজিদের কাছাকাছি এলেই আগে থেকে মসজিদ মোড়ে অবস্থান নেয়া ৭-৮ জন হেলমেট পরা যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় একটি গুলি শিহাবের বুকে বিদ্ধ হয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে যুবকরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

স্বজনরা জানান, গুলিবিদ্ধ অবস্থায় শিহাবকে হাসপাতালে আনার পর জানিয়েছেন, আল-আমীন, রুবেল, ইমরান, সাদাত ও মোবারক গুলি করেছে। তাদের মধ্যে ইমরান একাধিক মাদক মামলার আসামি এবং দুই দিন আগে জেল থেকে জামিনে ছাড়া পায়। আকবর হোসেনের ছেলে রুবেল অস্ত্র মামলার আসামি। তবে তাদের মধ্যে কি নিয়ে বিরোধ সেটি জানা যায়নি।    

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। 

সকাল আটটা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।


একাত্তর/এআর


গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর