কিশোরীকে জুতাপেটা, ইউপি সদস্যসহ চারজন আটক

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৪:১৫ পিএম

যশোরে এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৫ মার্চ), যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামে। আটক ইউপি সদস্য আনিচুর রহমান ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। 

কিশোরীর বাবা এ ঘটনায় শনিবার (১৯ মার্চ) থানায় একটি মামলা করেছেন। আটক অন্য তিনজন হচ্ছে আব্দুলপুর গ্রামের ভুট্টো, আজিম ও তৌহিদ।

এক মিনিট ২৯ সেকেন্ড এবং ৪৪ সেকেন্ডের দুটি ভিডিওচিত্রে দেখা যায়, একটি দোকানের ভেতরে এক কিশোরীকে এলোপাথাড়ি জুতাপেটা করছে ইউপি সদস্য আনিচুর রহমান। লুটিয়ে পড়লেও ইউপি সদস্যর পাশে থাকা কয়েক যুবকও লাথি দেন তাকে। 

কিশোরীর মা ও নানী জানান, ১৫ মার্চ সন্ধ্যার দিকে সদর উপজেলার এনায়েতপুর গ্রামে একটি দরগাহ ওরস শরীফ থেকে বন্ধুর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলো ভুক্তভোগী কিশোরী। সে আমবটতলার বেলতলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী। 

এসময় আব্দুলপুরের কয়েক যুবক তাদের পথরোধ করে। তাদের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ তুলে ইউপি সদস্য আনিচুরকে খবর দেয় এবং তাদেরকে একটি দোকানে আটকে রাখে। 

আরও পড়ুন: যুবকের ট্রেনে কাটা পড়া মরদেহ উদ্ধার

ইউপি সদস্য আসার পর তিনি অভিযোগ শুনে ওই কিশোরীকে মারপিট করেন। 

নৃশংস এই মারপিটের ঘটনার জড়িতদের আটক ও বিচারের দাবি করেছেন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন।

কোতোয়ালী থানার পরিদর্শক শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে কোতোয়ালী পুলিশ। 


একাত্তর/এসজে
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর